এই রচনার নাম 'আখলাকের ফিরে আসা' না হয়ে 'একজন সাধারণ মানুষের গল্প' জাতীয় কিছুও হতে পারত।
এ কাহিনির মূল চরিত্র আখলাক, সাধারণ একজন। আমরা তাকে প্রতিনিয়ত দেখি আমাদের চারপাশে। দেখি বলে সে আমাদের চেনা একজন। তবে দেখিই শুধু হয়ত কিছু কিছু অনুমানও করি কিন্তু তার গল্প আমাদের জানা হয়ে ওঠে না। কী সে গল্প? তা, সে গল্পও সাদামাটা, রোজকার, স্বপ্নের ও স্বপ্ন ভঙ্গের, ছন্দের ও ছন্দহীনতার, তৃপ্তির ও অতৃপ্তির, আনন্দের ও ক্ষোভের এবং আরও অনেক কিছুর, তবে এই আরও অনেক কিছুর মধ্যে যা যা আছে, তাও গতানুগতিকতার বাইরে নতুন বা অন্যরকম কিছু নয়। কিন্তু আমাদের কাছে গতানুগতিক হলেও এই গল্প আখলাকের কাছে মূল্যবান। স্ত্রী জেসমিনের সঙ্গে ঝগড়ার পর মন খারাপ করে সে অফিস ছুটি হলে বাসে করে উদ্দেশ্যহীন চলে আসে শেষ স্টপেজে। হাঁটতে হাঁটতে, চারপাশ যখন তার কাছে ক্রমশ সুন্দর হয়ে উঠছে, জেসমিনের সঙ্গে ঝগড়াটা কীভাবে মিটিয়ে ফেলা যায়- কী কী করা যায়- এই যখন সে ভাবছে, ছিনতাইকারীদের হাতে পড়ে সে। আর এক সময়, ছিনতাইকারীদের ছুরি খেয়ে পড়ে থাকে বেওয়ারিশ। তখন একটু একটু করে
| বইয়ের নাম | আখলাকের ফিরে আসা |
| লেখক | মঈনুল হাসান সাবের |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।