আমাদের নদী সমুদ্র সবুজ বৃক্ষে ভরপুর অরণ্যরাজি, অনিন্দ্য সুন্দর প্রকৃতির শোভা-মুগ্ধ শীত আর গ্রীষ্মের সকাল কেড়ে নেবে ওরা; কেড়ে নেবে ওরা আমাদের পরিপূর্ণ সবজির বাগান ডেকে আনবে ওরা কালের ভিতরেই দুষ্কালের অনন্ত আকাল; পাখিদের ক্রন্দন ধ্বনিতে প্রকম্পিত হবে কাল মহাকাল।