আল আজহার বিশ্ববিদ্যালয়…
হাজার বছরের বেশি সময় ধরে মুসলিম বিশ্বে ইসলামি জ্ঞানের বাতিঘর। ছোট ‘রুউয়াক’ থেকে বিশাল ‘জামিয়া’ তে রূপান্তর হওয়ার ইতিহাস ইসলামি সভ্যতার এক সোনালি অধ্যায়।
আল আজহারে ভর্তি-ইচ্ছুক অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ইতিহাস – শিক্ষাব্যবস্থা ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানা। একই আগ্রহ রয়েছে শিক্ষানুরাগী – অনুসন্ধানী যেকোনো পাঠকের।
তাদের সবার পিপাসা নিবারণে বাংলা ভাষায় আল আজহার সম্পর্কে পূর্নাঙ্গ তথ্যের সন্নিবেশ নিয়ে প্রকাশিত হয়েছে “আল আজহার বিশ্ববিদ্যালয়: অতীত থেকে বর্তমান” গ্রন্থটি।
গ্রন্থটিতে আল-আজহারের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটি যুগে শিক্ষাক্ষেত্রে তার অবদান, উনিশ ও বিশ শতকে শিক্ষা-সংস্কার, বিশ্ববিদ্যালয়ের প্রাক-পরবর্তী শিক্ষা কারিকুলাম গবেষণাসমৃদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও রয়েছে ধর্মীয় অনুষদ সমূহের একাডেমিক মানদণ্ড এবং প্রশাসনিক ও নন একাডেমিক প্রতিষ্ঠান সমূহের পরিচিতি। এটি কেবল ইতিহাসনির্ভর গ্রন্থ নয়; বরং এতে শিক্ষকদের পদন্নোতির নিয়মাবলি, শিক্ষার্থীদের অধিকার ও শৃঙ্খলাগত শাস্তির পাশাপাশি পাঠদান পদ্ধতি বিষয়েও আলোকপাত করা হয়েছে।
আল আজহারে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেভাবে এই গ্রন্থ থেকে উপকৃত হবেন, তেমনি এর থেকে গবেষণার খোরাক পাবেন শিক্ষানুরাগী যেকোনো আলেম – গবেষক।