“স্বর্ণযুগের দুই সেনাপতি” বইটিতে রয়েছে অজেয় দুই মুসলিম সেনাপতির বীরত্বের ইতিহাস। যারা ছিলেন ইতিহাসের পাতায় অনন্য। তাঁদের একজন হলেন অপরাজয়ী সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)। যিনি তাঁর জীবনের কোনো যুদ্ধেই পরাজিত হন নি, যাকে রাসূল (স.) উপাধি দিয়েছিলেন আল্লাহর তরবারি। আর অপর জন হলেন ফিলিস্তিন বিজেতা সুলতান গাজী সালাহউদ্দীন আইয়ুবী। যিনি ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করেছিলেন। এই বইটিতে প্রকাশিত হয়েছে এই দুইজন বীরের অসাধারণ রণকৌশল, বুদ্ধিমত্তা, সাহস আর যুদ্ধের ময়দানে অসামান্য বীরত্বের ইতিহাস।