“আল-ফারাবীর দার্শনিক চিন্তাধারা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আলকিন্দি,ইবনে সীনা,ইবনে রুশদ প্রমুখ যে ক’জন প্রথিতযশা যুক্তিবাদী মুসলিম দার্শনিক মধ্যযুগে দর্শনচর্চার ক্ষেত্রে পুনর্জাগরণ এনেছিলেন। আল-ফারাবী তাঁদের অন্যতম। আল-ফারাবীর দর্শনচর্চা সম্পর্কে অদ্যবধি অবশ্য বাংলা ভাষায় তেমন কোনাে গ্রন্থ প্রণীত হয়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং মুসলিম দর্শনশাস্ত্র সম্পর্কে অনুসন্ধিৎসু পাঠক-গবেষকদের মহান দার্শনিক আল-ফারাবী। সম্পর্কে সম্যক অবহিত করার লক্ষ্যে আলফারাবীর দার্শনিক চিন্তাধারা শীর্ষক গ্রন্থটি রচিত। এই গ্রন্থে আল-ফারাবীর জীবনকথা এবং দর্শনভাবনায় খােদাতত্ত্ব,আত্মতত্ত্ব,বিশ্বতত্ত্ব,জ্ঞানতত্ত্ব,রাষ্ট্রদর্শন ও নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার নানা অনুষঙ্গ আলােচিত হৃরেছে। বইটি ক্ষুদ্রকলেবরে রচিত হলেও আমাদের বিশ্বাস,যেকোনাে পাঠকই এই গ্রন্থপাঠে আল-ফারাবীর যুক্তিবাদী ও বিশ্লেষণমুখী চিন্তা-চেতনার সঙ্গে সহজেই পরিচিত হতে পারবেন। গ্রন্থের সুদীর্ঘ। তথ্যপঞ্জিতে ফারাবী রচিত গ্রন্থসমূহের বিবরণ এবং দর্শনচিন্তন বিষয়ে রচিত অভিসন্দর্ভ ও প্রবন্ধাবলির তালিকাও সংযােজিত হয়েছে। মুসলিম চিন্তাবিদ আল-ফারাবী সম্পর্কে কৌতুহলী পাঠক,শিক্ষার্থী ও অন্যান্য বিদ্বজ্জন এই গ্রন্থপাঠে উপকৃত হবেন বলে আমাদের ধারণা