মাকাসিদ আশ-শরীয়াহকে নতুন বাস্তবতা, সমাজ ও সভ্যতার প্রশ্নের সঙ্গে যুক্ত করে দেখার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এই গ্রন্থ। ক্লাসিক্যাল মাকাসিদি আলোচনার ভিতের ওপর দাঁড়িয়ে লেখক এখানে উমরানী দৃষ্টিকোণ থেকে শরীয়তের উদ্দেশ্যসমূহকে পুনরায় পাঠ করেছেন এবং ব্যক্তি, সমাজ, অর্থনীতি, রাজনীতি ও মানবসভ্যতার পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক অনুসন্ধান করেছেন। ফলে গ্রন্থটি কেবল মাকাসিদ বিষয়ে একটি তাত্ত্বিক আলোচনা নয়; বরং সমকালীন মুসলিম সমাজের সংকট, সম্ভাবনা ও পুনর্গঠনের প্রশ্নকে বুঝতে একটি বিস্তৃত চিন্তার কাঠামোও হাজির করে। আমাদের বিশ্বাস, মাকাসিদ, উমরান, ইসলামী চিন্তা ও সমাজভাবনায় আগ্রহী পাঠক এই গ্রন্থ থেকে নতুন দৃষ্টিভঙ্গি ও গুরুত্বপূর্ণ চিন্তার উপাদান লাভ করবেন।
| বইয়ের নাম | উমরানী মাকাসিদ |
| লেখক | প্রফেসর ড. মাজেন হাশেম |
| প্রকাশনী | ইসলামী চিন্তা ও গবেষনা ইন্সটিটিউট |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | প্রথম প্রকাশ |
| বিভাগ | Islamic Philosophy |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।