মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষের নিসফে আখীরে দীর্ঘদিন যাবৎ উক্ত কিতাবটি পাঠদান করা হচ্ছে। ফিকহের প্রাথমিক আরবী কিতাব হিসেবে কিতাবটি চমৎকার। অভিনব বিন্যাস ও সহজ সাবলীল ভাষায় ফিকহের মৌলিক মাসায়েল আলোচিত হয়েছে। তবে পাঠদানকালে বিভিন্ন মাসআলার ক্ষেত্রে আমাদের মনে হয়েছে, উপস্থাপনের ভাষা পরিবর্তনযোগ্য, কিংবা মাসআলাটি সংশোধনযোগ্য, কিংবা জরুরী কয়েদ ও শর্ত যুক্ত করা প্রয়োজন, কিংবা গুরুত্বপূর্ণ বা নতুন কোন মাসআলা যুক্ত করা প্রয়োজন।
আল্লাহর তাওফীকে মাওলানা মাহমুদুল্লাহ বিন শফিক উল্লাহ মাহবুব উক্ত কাজগুলো সুনিপুণভাবে আঞ্জাম দিয়েছেন। তিনি মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়াতে তিন বছর ফিকহ ও ইফতা বিভাগে অধ্যায়ন করেছেন। পরবর্তীতে জামিয়া বাবুস সালামের ইফতা বিভাগের মুশরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মারকাযুল কুরআন ঢাকা-র উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ হিসেবে কর্মরত আছেন।
এক নজরে কিতাবের উপর কৃত কাজগুলো:
১/ হাদীসের সংক্ষিপ্ত তাখরীজ।
২/ দুর্বল কিংবা অতি দুর্বল হাদীসসমূহ চিহ্নিতকরণ। সেই সাথে সংশ্লিষ্ট সহীহ হাদীসের উল্লেখ।
৩/ মাসআলার সংশোধন। সংশোধিত মৌলিক মাসআলার সংখ্যা ৭৮
৪/ বহু মাসআলায় জরুরী কয়েদ ও শর্ত যুক্তকরণ।
৫/ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ কিংবা নতুন মাসআলার সংযোজন।
৬/ মাসাআলা বা কঠিন শব্দসমূহের ব্যাখ্যাস্বরূপ প্রয়োজনীয় টীকা সংযোজন।
৭/ প্রতিটি অধ্যায় শেষে প্রশ্নমালা সংযোজন।