প্রথম বিশ্বযুদ্ধত্তোরকালে পৃথিবীব্যাপী ধ্বংসযজ্ঞের দামামারোলে কম্পিত দুনিয়া, হতাশাগ্রস্থ মানবতা, সামাজিক বিপর্যয়, অর্থনৈতিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়- অবনতি মানব অস্তিত্বকে ধ্বংসের দরপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। বিশ্বব্যাপী চলছে রাজনৈতিক উত্থান-পতন যার ছোয়া বাংলাদেশেও এসে পৌঁছেছে, এমনই এক তমসাচ্ছন্ন যুগ-পরিবেশে আলাউদ্দিন আল আজাদের জন্ম। পিতা গাজী আব্দুস্ সোবহান ও মাতা আমেনা খাতুনের পরিবারে চার কন্যার পর আজাদের জন্ম, ২২ বৈশাখ ১৩৩৯ বাংলা, ৬ মে ১৯৩২ ইংরেজি।'
চার কন্যার পর বহু সাধনার ধন এই পুত্র, তাই বুঝি পিতামাতা আদরে তাঁর নাম রেখেছিলেন 'বাদশা'। নামটি একান্তভাবে পরিবারের মধ্যে সীমাবদ্ধ। পরবর্তীকালে তিনি আলাউদ্দিন আল আজাদ নামেই পরিচিতি পান, বিখ্যাত হয়ে ওঠেন। দেশে-বিদেশে সাহিত্যাঙ্গনে এই নামেই তিনি বিশেষ স্মারক হয়ে ওঠেন। সম্ভ্রান্ত বনেদী পরিবারের সন্তান আজাদের প্রপিতামহ ছিলেন মাদার প্রধান সমকালে নামেই যিনি বিশেষ খ্যাত ছিলেন।