জীবনে সবকিছু থাকার পরও কেন মানুষ ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়?
খ্যাতি, সাফল্য, সম্পর্ক আর ভালোবাসার ভিড়ে কোথায় হারিয়ে যায় আত্মা?
পাকিস্তানের প্রখ্যাত কথাসাহিত্যিক উমেরা আহমেদের 'আলিফ' সেই শূন্যতার গল্প, এবং শূন্যতা পেরিয়ে রবের দিকে ফিরে যাওয়ার এক নীরব আত্মিক যাত্রা।
এই উপন্যাসে মানুষের অহংকার, শিল্পীসত্তা, মানবিক প্রেম ও বিশ্বাসের টানাপোড়েন একসূত্রে গাঁথা হয়েছে। এখানে প্রেম কখনো আশ্রয়, কখনো পরীক্ষা,
আবার কখনো এমন এক পর্দা, যা মানুষকে রব থেকে দূরে সরিয়ে দেয়। আর সেই দূরত্ব ভাঙতেই শুরু হয় ভাঙন, অনুতাপ ও আত্মপরিচয়ের নতুন অধ্যায়।