‘আল্লাহর প্রিয় হওয়ার পাথেয়’-একটি হৃদয়স্পর্শী শিরোনাম, যা পাঠকের অন্তরে। আশা, ভালোবাসা ও আমলের স্বপ্ন জাগিয়ে তোলে। বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে আদল্লাহর নৈকট্য অর্জনের আদব, আখলাক ও আমলসমূহের উজ্জ্বল আলো, যা মুমিনকে পথ দেখায় নিবিড় ঈমানের দিকে, শান্ত আত্মার দিকে এবং রবের সন্তুষ্টির দিকে।
এ বই শুধু তথ্য দেয় না; বরং হৃদয়কে নরম করে, আত্মাকে পরিচ্ছন্ন করে এবং আমলকে সচল করতে প্রেরণা জাগায়। আমাদের সময়ে যখন দুনিয়ার আকর্ষণ অন্তরকে ক্লান্ত করে তোলে, তখন এমন একটি বই পাঠকের জন্য হয়ে ওঠে ঈমানি প্রশান্তির উৎস ও আত্মার পরিচর্যার উপযোগী পাথেয়। বিষয়বস্তুর সরলতা, আলোচনা-ভঙ্গির স্বচ্ছতা এবং আহ্বানের আন্তরিকতা-এই তিনটি মিলেই বইটির মূল্যায়নকে উচ্চতর জুনে পৌঁছে দেয়।