by জাকারিয়া মাসুদ, ড. খালিদ আবু শাদি, আবদুল মালিক আল কাসিম, উস্তাযা উম্মে সুমাইয়া
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছিলেন, নারীরা হলেন সমাজের অর্ধেক আর বাকি অর্ধেককে তারাই জন্ম দেন। অতএব, তারাই হচ্ছেন পুরো সমাজ।
ইমামের এই একটি কথা থেকেই ইসলামে নারীদের অবস্থান স্পষ্ট। আমাদের মা-বোনদের উপরই নির্ভর করছে কেমন হবে আমাদের ভবিষ্যত প্রজন্ম। আর তাই সম্মানিতা বোনদের জন্য আমাদের নতুন একটি প্যাকেজ ‘শুধু বোনদের জন্য’। প্যাকেজটিতে পাচ্ছেন –
১। হিজাব আমার পরিচয়
হিজাব শুধু একটা জামা না। এটা একটা জীবন-পদ্ধতি। যে নারী এটা পরবে, সে তার আদর্শিক পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। পর্দানশীন মেয়েরা এই বার্তা দিয়ে যায় যে, তারা অন্যান্যদের থেকে আলাদা। তাদের জীবনযাত্রা মানুষের জন্যে অনুসরণীয়, অনুকরণীয়। হিজাবকে পাঠানো হয়েছে আসমানের ওপর থেকে। বোনদের প্রতি হিজাবের ভাষ্যে আকুতিমাখা আবেদন নিয়েই লেখা হয়েছে দারুণ এই বইটি।
২। হে মুসলিম নারী! তোমাকেই বলছি
মুসলিম নারীরা আজ দিকহারা। তাদের থেকে পাওয়া যায় না আর সেই সোনালি যুগের খুশবু। তারা আজ ত্যাগ করেছে পর্দার আসমানী বিধান। তাদেরকে আবারো সম্মান আর মর্যাদার আসনে আসীন হতে, আরো একবার সোনালি যুগের খুশবু নিজের গায়ে মেখে নেবার দরদমাখা আহ্বান নিয়েই লেখা এই বইটি।
৩। তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন)
এই বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।
| বইয়ের নাম | শুধু বোনদের জন্য |
| লেখক | জাকারিয়া মাসুদ, ড. খালিদ আবু শাদি, আবদুল মালিক আল কাসিম, উস্তাযা উম্মে সুমাইয়া |
| প্রকাশনী | সন্দীপন প্রকাশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Worship, Purification & Inspiration |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।