ভেতরের জলিল বাইরের জলিলকে আবার স্মরণ করিয়ে দেয়, কান্নার কথা মনে আছে তো?
আছে। একি আর ভুলি। কতদিনের মহড়া।
সাথে হেঁচকি, ওটাও কিন্তু লাগবে। নাকে সর্দির ব্যবস্থা করতে পারলে আরো ভাল।
সমস্যা নেই। সবই হবে।
সময়টা জানো তো?
অবশ্যই। যখন দেখব মামলা খারাপ দিকে মোড় নিচ্ছে। কারেক্ট। গো এহেড।
কাঠগড়ায় দাঁড়িয়ে দম নিলো জলিল। পুলসিরাত পার হতে হবে। হে আল্লাহ সহায় হও।
আদালত থেকে আনুবাদক দেওয়ার প্রস্তাব করলে নিতে অস্বীকার করে। জলিল। আট বছরে খাসা ইংরেজি রপ্ত করেছে সে। তাছাড়া ইংরেজিতে কথা বলা মানে কিছু পয়েন্ট যোগ হওয়া।
খারাপভাবে। চিন্তার কথা।