আসাদ লেখক, গল্প-কথক। তোফাজ্জল বিজ্ঞাপনের মানুষ। বৃষ্টি একা মেয়ে, একা মা। আনুশকা ছবি আঁকে। নূপুর আর রায়হান বৃষ্টি দেখে। অরিত্রি গবেষণা করে। চৈতী থাকে অপরাবাস্তবে। এদের সাথে যোগ হয়- উঁচু ফ্ল্যাটের একাকী কিশোরী, সমুদ্র, রিয়েলিটি শো'র মেয়ে, টেলিফোনের অপেক্ষায় থাকা বুড়ো-বুড়ি, স্কুল মালিক, পাহাড়, প্রেম এবং অপ্রেম, ল্যাপটপ-ফেসবুক-ইয়াহু, কবি আর কবিতা, মোবাইল-এসএমএস, লালন, এবং অন্যান্য।