সীমাপুর বুকভর্তি কালো তিল।
তার উদোম শাদা পায়রার মত বুক প্রথম যখন দেখি- তখন আমার বয়স চৌদ্দ ডিঙিয়ে পনেরো ছুঁই ছুঁই করছিল; তার উনিশ। সমস্ত শরীর জুড়ে থৈ থৈ যৌবন। সেদিন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। দু'জন চারতলার ছাদে ভিজছিলাম। খেলছিলাম এক ধরনের বৃষ্টি বৃষ্টি খেলা। খেলাটা সহজ। বৃষ্টির ভেতরে কে কতক্ষণ আকাশের দিকে অপলক তাকিয়ে থাকতে পারে। খেলায় সীমাপু আমার সঙ্গে পেরে ওঠে না। সে বারবার চোখের পলক ফেলে। আমি চেঁচিয়ে উঠে বলি, 'সীমাপু তুমি পারছ না। তোমার সঙ্গে আমি খেলবো না।'
সীমাপু আমার কথায় গাল ফুলিয়ে চিলেকোঠায় গিয়ে দরোজা দিল। কিছুতেই দরোজা খুললো না। আমি জোরে জোরে দরোজায় করাঘাত করে চলেছি।