সমাজের অন্যায়-অবিচার ও প্রভাবশালীদের ক্ষমতার দাপট তুলে ধরা হয়েছে বইটিতে। এখানে প্রধান চরিত্রের ভূমিকায় একটি মেয়ের হাসি-কান্না, বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করা হয়েছে। যার দুচোখে ছিল হাজারো স্বপ্ন কিন্তু অকালে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় তাকে। মেয়ে হত্যাকারীদের বিচারের জন্য অসহায় বাবার অপেক্ষা, মায়ের কান্না- এসবের কি বিন্দুমাত্র মূল্য দিয়েছে আমাদের এ সভ্য সমাজ? এই বর্বর কাজের সাথে জড়িত ব্যক্তিরা কি শাস্তি পেয়েছিল?