আম্মু আমার দুটি মনটিক্স জেলপেন থেকে একটি জেলপেন আমার ক্লাসের এক ছেলেকে দিয়ে দিয়েছি। : দামি বলপেন তুই দিতে গেলি কেনো? : দামি দেখেই তো দিয়েছি। দামি না হলে কাউকে দিলে কি তার কাছে ভালো লাগবে? : কলম তো ভালো লাগার বিষয় নয়, লেখার উপকরণ। : সে জন্যই তো দিয়েছি। জানো আম্মু সে প্রায়ই বিদ্যালয়ে স্যারের পিটুনি খায়। খুব বেশি কিছু লিখতে পড়তে পারে না বলে। : কেনো পারে না? : তা জানি না। তবে সে নাকি আগে কয়েক বছর এতিমখানায় থেকে কোরআনে হাফেজ হতে চেয়েছিল। কিন্তু হতে পারেনি। তবে কয়েকপারা সে সুন্দর করে মুখস্ত তেলওয়াত করতে পারে। তার কণ্ঠ এত মধুর। খুব ভালো লাগে।
| বইয়ের নাম | আমার আছে দোয়েল কোকিল |
| লেখক | জানে আলম |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| আইএসবিএন | 9789849127802 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2015 |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।