দৈর্ঘ্যে প্রায় ৬ ফুট, সুদর্শন, সুস্বাস্থ্যের অধিকারী ছেলেটির প্রতি মেয়েরা আকৃষ্ট হয় পঙ্গপালের মতন। এ কথা কেউ বিশ্বাস করবে না, ইউকেতে পড়াশুনা, ব্যবসা করা ছেলেটির সে যাবত পর্যন্ত একটা প্রেম হয়নি, মনের মানুষটির যে প্রতিচ্ছবি লালন করেছে সে, তার দেখা পায়নি বলে।
“প্রথম দর্শনে প্রেম” বলে যে কথাটা প্রচলিত, তাই তার হয়ে গেল মেয়েটিকে প্রথম যখন, যেদিন সে দেখল। প্রথম নজরেই সে তার ভবিষ্যৎ দেখতে পেল মেয়েটার দুই চোখের মাঝে। আর অতটুকুন সময়ের মাঝেই মেয়েটিকে নিয়ে সে তার ভবিষ্যতের সমগ্র পরিকল্পনা সাজিয়ে ফেলল। দুইমাস পরে তার কানাডায় সেটল হতে যাওয়া বাদ দিয়ে ফেলল। ধরে ফেলল জীবন নিয়ে বায়ান্ন তাসের অদ্ভুত এক বাজি। ভালবাসা লুকানো যায় না। মেয়েটি তাই খুব দ্রুতই ধরে ফেলল ছেলেটির চোখের সেই ভালবাসার....