বরেণ্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন এই বইয়ে তাঁর গুণী পিতা ড. কাজী মোতাহার হোসেনের স্মৃতিচারণ এবং প্রতিভার মূল্যায়ন করেছেন। কন্যা হিসেবে বাবাকে যেমন তিনি ঘনিষ্ঠ পারিবারিক পরিমণ্ডলে দেখেছেন, তেমনি সাহিত্য-সংস্কৃতির বৃহৎ পরিসরে তাঁর ব্যক্তিত্ব ও অবদান বিচার করেছেন। লেখকের সজীব স্মৃতিতে উদ্ভাসিত হয়েছে কাজী মোতাহার হোসেনের বহুমাত্রিক পরিচয়ের অজানা নানা প্রসঙ্গ।
বাদ থাকেনি বন্ধু কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে ‘মোতিহারে’র সম্পর্কের চিত্তাকর্ষক বিবরণও। ‘শিখা গোষ্ঠী’ নামে খ্যাত বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা কাজী মোতাহার হোসেনের শিক্ষা, দর্শন ও সংস্কৃতি চিন্তার বৈশিষ্ট্য আবিষ্কারের প্রয়াসও রয়েছে এ বইয়ে। এককথায় এই বই গুণী পিতার প্রতি গুণী সন্তানের শ্রদ্ধার্ঘ্য এবং বাংলাদেশের এক শীর্ষ শিক্ষাবিদ ও মনীষীর মূল্যায়ন বলা যায়।
| বইয়ের নাম | আমার বাবা : কাজী মোতাহার হোসেন |
| লেখক | সন্জীদা খাতুন |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | জীবনী ও স্মৃতিচারণ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।