নিরানব্বই সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের খেলা। দারুণ উত্তেজনা নিয়ে আমরা টিভিতে খেলা দেখছি।
পাকিস্তানের একটা করে ক্রিকেটার আউট হয় তো রুম হাততালিতে ভেসে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে গেল। এবার শুধু আমাদের রুম না, আশেপাশে, বাইরের রাস্তায় মানুষের আনন্দ। দেখি, বাবা টিভি-র দিকে চেয়ে কাঁদছেন।
আমি লক্ষ্য করছি বুঝে জোর পায়ে তিনি বারান্দায় সরে গেলেন। অতবড়ো মানুষটা বুঝি কান্না লুকাতে চান।
বাবা কাঁদছেন কেন?
এক সময় স্বাভাবিক হয়ে বারা রুমে ফিরলে তাঁকে চেপে ধরি।