১৯৭১ ইং
২৭শে মার্চ
আজ লুবনার ৪০ দিন।
একটানা ৩০ ঘণ্টা পর আজই প্রথম কারফিউ বিরতি মাত্র ৬ ঘণ্টার জন্য।
২৫শে মার্চ রাত পোনে বারটা হতে ২৭শে মার্চ ভোর ৭টা পর্যন্ত, নারকীয় পিশাচ পাকসেনা সমস্ত ঢাকা শহর যেন জ্যান্ত কবর করে ফেলছে।
২৫শে মার্চ, রাত পোনে বারটা ইপিয়ার ক্যাম্পে ঠুসঠাস গুলির আওয়াজ। আমি শোয়া থেকে উঠে পড়লাম। মুসা নামের এক লোক জোর গলায় আমাকে ডেকে বলছে যে ইপিয়ার ক্যাম্পে গোলাগুলি হচ্ছে।
এই মুহূর্তে আমাদের এখান থেকে নিরাপদ স্থানে যাওয়া একান্ত প্রয়োজন। তৎক্ষণাৎ আমরা সবাই বাড়ির আঙ্গিনাতে বেরিয়ে পরি। আকাশ যেন বিজলীর মতো চমকাচ্ছে। চতুরদিকে গোলাগুলি ভীষণ আওয়াজ। টুস, টাস, গর, গর, কর, কর, কানের পর্দা ফেটে যায় ক্রমেই শব্দ বারতে....