ছোট ঘুপ্সি ঘর। জানলার ঠিক নিচেই মেঝের ওপরে আগাগোড়া সাদা পোশাক পরিয়ে আমার বাবাকে শুইয়ে রাখা হয়েছে। অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে তাঁকে। খোলা পায়ের পাতা পায়ের আঙ্গুলগুলো অদ্ভুত রকমের ফাঁক-ফাঁক হয়ে রয়েছে। বুকের ওপরে আড়াআড়িভাবে রাখা দুটো নিশ্চল শান্ত হাত-কিন্তু এই কোমল হাতের আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলের মতই বিকৃত। হাসি-হাসি চোখদুটো ঢেকে দেওয়া হয়েছে দুটো কালো রঙের তামার মুদ্রার চাকতি দিয়ে। দরদভরা মুখখানা হয়ে উঠেছে থমথমে। বিশ্রীভাবে বেরিয়ে থাকা দাতগুলো দেখে আমি আতঙ্কিত হয়ে উঠছি।
বাবার পাশেই হাটু মুড়ে বসে আছে আমার মা-অর্ধ-নগ্ন, পরনে একটা লালরঙের স্কার্ট। বসে বসে কালো একটা চিরুনি দিয়ে বাবার নরম চুলগুলো আঁচড়ে দিচ্ছে কপাল থেকে মাথার পিছনে। এই কালো চিরুনিটা দিয়ে আমি তরমুজের খোসা করাত কাটা করতে ভালবাসতাম। মা বসে আছে আর ভাঙা গম্ভীর গলায় বিড়বিড় করে বলছে কী যেন। তার ধূসর চোখদুটো পা ফুলো ফুলো, বড় বড় অশ্রুবিন্দুর ধারায় যেন গলে পড়ছে।
| বইয়ের নাম | আমার ছেলেবেলা |
| লেখক | ম্যাক্সিম গোর্কি |
| প্রকাশনী | মাটিগন্ধা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Biographical Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।