শ্বাসরুদ্ধকর রোমাঞ্চোপন্যাস রাসপুটিন।
তারুণ্যে গিয়েছিল ভারতুখোরে সন্ন্যাসীদের মঠে। সমকামীদের দ্বারা তাড়িত হয়ে এসে পড়ল খিলস্তিদের মধ্যে। সেখানে পেল নতুন জীবনদর্শন। রিপুর তাড়না জাগরিত হলেই চাই তার নিবৃত্তি, তারপর ধ্যান। সে কারণেই সে পরিচিত হলো রাশিয়ার গ্রেট লাভ মেশিন হিসেবে। কেউ বলল লম্পট, কেউ বলল সাধু।
ক্ষমতার শীর্ষে উঠে আসার জন্য কিংবদন্তির সম্মোহনী শক্তি সম্বল করে পোকরোভস্কোয়ের গণ্ডগ্রাম থেকে রাসপুটিন একদিন উঠে এলো পিটার্সবার্গে। হেমিফেলিয়া রোগে আক্রান্ত জারের পুত্রকে সম্মোহনী শক্তি দিয়ে ভালো করে ঢুকল সে রাজপরিবারে। পিটার্সবার্গের নারীরা এলো ভিড় করে। যাকে খুশি শয্যায় নিল রাসপুটিন। জারিনাকে নিয়ে রটল কেলেঙ্কারি, প্রাসাদে বন্ধ দরজার ওপারে জারের মেয়েদের সঙ্গে কী সম্পর্ক রাসপুটিনের?
কিন্তু প্রথম মহাযুদ্ধের পর জারিনার মাধ্যমে কার্যত রাশিয়ার ক্ষমতায়ই বসে গেল সে। ষড়যন্ত্র জমে উঠল তাকে হত্যার, বারবার ব্যর্থ হলো ষড়যন্ত্রকারীরা। ভোদকার ভেতরে মেশানো হলো সায়ানাইড। কেকের ওপর দেয়া হলো সায়ানাইডের প্রলেপ। নিয়ে আসা হলো রাসপুটিনকে। তারপর?
| বইয়ের নাম | রাসপুটিন |
| লেখক | রেজোয়ান সিদ্দিকী |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Biographical Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।