মনের খেলায় ফের পরাস্ত হয়ে এক ফোঁটা বেশি ভালবাসা লাভের আশায় দেহে পুনঃ প্রেম জ্বরের যে কাঁপুনি ওঠে তার নাম দ্বিতীয় বিয়ে। মূলত এটি বহু দেহে মিলনের এক বৈধ পন্থার নাম। সামাজিক ও ধর্মীয় দায় কাটিয়ে খুঁত বাসনা চরিতার্থ করার একটি সহজ পথের নাম দ্বিতীয় বিয়ে। কিন্তু বাস্তবে পুনঃ বিয়ে কি জীবন সুখের নিশ্চয়তা দেয়? তারই উত্তর একটি বাস্তব উদাহরণ সমেত এবং রসভরে উপস্থাপিত হলো ‘আমার দ্বিতীয় স্ত্রী’ নামক উপন্যাসে।