পুরাণের মানুষ। পৌরাণিক ড্রয়িং। বয়সে চুল সোনালি হয়ে গেছে। মধ্যাহ্নের রোদে যখন হেঁটে যান, আমার মনে হয় একটা সোনালু ফুল গাছ, হেঁটে যাচ্ছে এবং হেঁটে যাচ্ছে শুধু। হাইট, পাঁচ-ছয়। নর্তকের মতো গড়ন শরীরের। এখনো মজবুত। আদিম বাইসন শিকারিদের মতো।
বয়স কত হলো?
বাহাসের অবকাশ আছে এখানে।
নারিন্দার দক্ষিণ মৈশুণ্ডিতে যে ভূতের গলি আছে, সেই গলিতে মানুষ- মানুষির সঙ্গে কিছু ভূত-প্রেতও বসবাস করেন। তাদের একজন হলেন আবু মনসফ। ভূতের গলির একমাত্র হলুদ বিল্ডিংটায় ইনি বহুকাল ধরে আছেন। গলির প্রাচীনতম জীবিত বাসিন্দা হবুল কমিশনারের বাপ হামেদ মুহুরি। হবুল কমিশনার চ্যালেঞ্জ করে বলে তার বাপের বয়স একশ দশ বছর। হবুল কমিশনার চ্যালেঞ্জ করে বসে তার বাপের বয়স একশ দশ বছর। স্বচক্ষে।