“আমার স্বরবর্ণ”—শব্দকথা প্রকাশনের আয়োজনে বইমেলা ২০২৫-এ প্রকাশিত একটি শিশুতোষ বই। দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য উপযোগী এই বইটি স্বরবর্ণ পরিচিতির এক অভিনব উপস্থাপনা।
এতে বাংলা স্বরবর্ণের প্রথম এগারোটিকে কেন্দ্র করে লেখা হয়েছে সহজ ও মজার চার লাইনের ছড়া। প্রতিটি ছড়ার সঙ্গে মিলিয়ে আকর্ষণীয় ছবি এঁকেছেন লেখক নিজেই, যা বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সম্পূর্ণ রঙিন এই বই শিশুদের শৈল্পিক মনন গঠনে সহায়ক হবে।
গোড়ার ধারা থেকে বেরিয়ে এসে লেখক বইটি সাজিয়েছেন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশের কথা মাথায় রেখে। তাই নিঃসন্দেহে এটি শিশুদের জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় এক সংযোজন হবে।
| বইয়ের নাম | আমার স্বরবর্ণ |
| লেখক | শব্দকথা প্রকাশন, সরকার জাহিদুল ইসলাম |
| প্রকাশনী | শব্দকথা প্রকাশন |
| আইএসবিএন | 978-984-96480-9-3 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 12 |
| সংস্করণ | 1st editon, 2025 |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।