এক বাঙালি মুসলমান কিশোরী ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে সংঘাতময় ভুবনে। কিন্তু জীবনযুদ্ধে সে কোনদিন হার মানেনি, ক্ষুধা দারিদ্র তাকে পরাস্ত করতে পারেনি। কমলাপুর রেলস্টেশনে যাকে কাটাতে হয়েছে বিনিদ্র রজনী, তাকেই উঠে আসতে হয়েছে ঢাকা মহানগরীর প্রশস্ত রাজপথে। কখনো পত্রিকা বিক্রি করেছে, কখনো ধরেছে গাড়ির স্টিয়ারিং। সেই বাঙালি ললনা একসময় ইরান তুরান জার্মান জর্দান পার হয়ে পৌঁছে যায় মহাসাগরের দ্বীপপুজ্ঞ বাহামায়। সেখান থেকে মাছ ধরার নৌকায় পাড়ি দিয়েছে আটলান্টিক মহাসাগর। জীবনের নোঙর ফেলেছে আমেরিকায়। কিন্তু যুদ্ধ থামেনি, কয়েকটি ডলারের জন্য করাত ত দিয়ে গাছ কেটেছে, অন্যের কেটেছে, প্রতি আঙ্গিনায় ঘাস কেটেছে, প্রতি মুহূর্তের লড়াই তাকে শাণিত করেছে।