নীলিমা মিত্র? নীলিমা মিত্র! নীলিমাদির চিঠি? এত বছর পর! কত বছর হবে? ১৮! ১৯! ২০! জগদ্বীশ মিত্রের মেয়ে-নীলিমা মিত্র! খুব করেই মনে পড়েছে এবার।
'বাংলা বিজয়ে বখতিয়ার খঞ্জির সাথে অশ্বারোহী সৈন্য কতজন ছিল্ রে হাসান?'
'তিতুমীর বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করেছিলেন?' 'বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসার কালে নবাব সিরাজের বয়স যেন কত ছিল?'
জগদ্বীশ স্যারের মেজাজ খারাপ থাকলে এরকম এক গাদা প্রশ্ন করতেন,