পদ্মা গগনের গান শুনে কিছুটা অভিমান করেই বলে ওঠে- ঐ যে তোমার মনের মানুষ আসে। আমি এখন যাই। আর একটু সময় থাকলে এমন তো কোনো ক্ষতি নাই। মহাকেলেংকারি হয়ে যাবে গগণ এসে দেখলে। মান, সম্মান, মর্যাদা তোমার সব ধূলায় যাবে মিশে। তার চেয়ে বরং এসো আর একদিনের শেষে। সেদিন না হয় আরও কিছু বলব কথা দুয়ে বসে। পদ্মাকে আর থামানো গেলনা। সে দ্রুত প্রস্থান করে। এরমধ্যে গগন গান করতে করতে কাছেই চলে আসে। গগন গান শেষ না করেই রবীন্দ্রনাথের পাশে বসে। গান আর শেষ না করেই চুপ মেরে বসে পড়ে। রবীন্দ্রনাথের গানটা ভালোই লাগছিল। তাই গগণকে বলে ওঠেন- থামিয়ে দিলে কেন গগন? বাবু মশায় আমার মনে হচ্ছে, এখানে এখন মৌনতায় বেশি উপাদেয়।