আমি এই বইটি পড়েছি, যা তাওবা সম্পর্কে রচিত। এতে আমি অত্যন্ত মূল্যবান ও উপকারী বার্তা পেয়েছি। এতে লেখক তাওবার শর্তসমূহ, তার প্রমাণসমূহ, তাওবাকারীদের অবস্থা এবং বহু গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন, যেগুলো থেকে তাওবা করা আবশ্যক।
অতএব, আমি প্রত্যেক গুনাহগারকে, (আর আমরা সবাই-ই গুনাহগার) উপদেশ দিচ্ছি যে, সে যেন এই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করে এবং আন্তরিক তাওবার দিকে দ্রুত এগিয়ে যায়। সে যেন মনে রাখে যে, তার প্রতিপালক তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। সে যেন তাঁর প্রতিপালকের রহমতের আশা রাখে এবং দৃঢ় বিশ্বাস করে যে, আল্লাহ তাকে সৎকর্মে তাওফিক দেবেন এবং তাঁর পথে চলা অব্যাহত রাখতে সাহায্য করবেন, আর গুনাহ থেকে বিরত থাকতে ও গুনাহগারদের থেকে দূরে থাকতে সহায়তা করবেন।
আল্লাহ সকলকে কল্যাণের পথে পরিচালিত করুন, আমাদের লেখক ভাইকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর মাধ্যমে মুসলমানদের উপকার সাধন করুন। আর আল্লাহ নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তাঁর পরিবার ও সাহাবীদের ওপর শান্তি বর্ষণ করুন।
---আব্দুল্লাহ বিন আবদুর রহমান আল-জিবরীন