আমল বিশ্বকোষ
আমাদের অনেকেরই অন্তরে সুপ্ত ইচ্ছা থাকে দ্বীন মেনে চলার, নিজেকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সঠিক গাইডলাইন বা একটি সুনির্দিষ্ট সিলেবাসের অভাব। কোথা থেকে শুরু করব, প্রতিদিন কী আমল করব, কিংবা ইসলামি জ্ঞানের বিশাল সমুদ্র থেকে আমার জন্য আবশ্যিক অংশটুকু কীভাবে শিখব—এই দ্বিধায় অনেকেরই আর সামনে এগোনো হয় না ।
. এই দীর্ঘদিনের অভাব পূরণ করতে এবং এলোমেলো প্রচেষ্টাকে একটি সুশৃঙ্খল রুটিনে নিয়ে আসতে তৈরি করা হয়েছে ‘আমল বিশ্বকোষ’। এটি নিছক কোনো বই নয়, বরং দৈনন্দিন আমলী জীবনের একটি সমৃদ্ধ ও সুবিন্যস্ত পাঠ্যক্রম। ফলে এই বইটি আপনাকে নিয়ে যাবে ৫২ সপ্তাহের (এক বছর) একটি ধারাবাহিক সফরে ।
. বইটির অনন্য বৈশিষ্ট্য হলো এর ৮টি ধাপে সাজানো সাপ্তাহিক সিলেবাস, যা জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে:
১. কুরআনের বার্তা: এখান রয়েছে সূরা ফাতিহাসহ পূর্ণাঙ্গ ৩০ পারার ৩৬ সূরা। এগুলোকে বিন্যাস করা হয়েছে ৫২ সপ্তাহে। প্রত্যেক সপ্তাহের সিলেবাসেই রয়েছে মূল আরবি পাঠ, সাবলীল বাংলা অনুবাদ, নামকরণ ও প্রেক্ষাপট, মূলকথা, এবং আয়াতের জীবনমুখী শিক্ষা।
২. হাদিসের বার্তা: ইমাম নববীর ৪০ হাদিস হিসেবে প্রসিদ্ধ পুস্তকের ৪২টি হাদীসসহ গুরুত্বপূর্ণ আরো দশটি হাদিস, আরবি মূলপাঠ, সাবলীল বাংলা অনুবাদ এবং মর্মকথা দিয়ে সাজানো হয়েছে ৫২ সপ্তাহের সিলেবাস।
৩. মাসনুন দুআ: এখানে কুরআনের দুআ, হাদিসের দুআ, এবং দৈনন্দিন দুআ—এই তিন শিরোনামের অধীনে এসেছে প্রায় দুইশত নির্ভরযোগ্য দোয়ার মূল আরবি এবং বাংলা উচ্চারণ ও অনুবাদ। সকাল-সন্ধ্যা, বিপদ-আপদ, এমনকি ঘুম থেকে ওঠা বা বিশেষ মুহূর্তের (যেমন: ইস্তিখারা বা ঋণ মুক্তির) দুআসমূহ ।
৪. মাসনুন যিকির: এই ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে দৈনন্দিন ও সকাল সন্ধ্যা প্রয়োজনীয় জিকির-আযকার, প্রতিটিতেই রয়েছে হাদিসের রেফারেন্স।
৫. আমল: প্রতিদিনের করণীয় ও পালনযোগ্য কিছু সুন্নত মুস্তাহাব জীবন ঘনিষ্ঠ আমল তুলে ধরা হয়েছে এখানে। সাথে রয়েছে বারোমাসের বিভিন্ন মওসুমের প্রাসঙ্গিক আমল।
৬. মাসায়েল: দৈনন্দিন জীবনের জরুরি বিধি-বিধান, ফরজ নফল ও বিভিন্ন পর্যায়ের ইবাদত, ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক জীবনের শরয়ী নীতিমালা সুবিন্যস্ত আকারে তুলে ধরা হয়েছে এখানে।
৭. কবিরা গুনাহ: কুরআন হাদীস আলোকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পর্কিত বড় বড় গুনাহ ও অপরাধগুলো চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে তা থেকে বেঁচে থাকার উপায়।
৮. সীরাতুন নবী (সা): অল্প কথায়, সাবলীল বর্ণনায় নির্ভরযোগ্য সীরাত গ্রন্থের আলোকে তুলে ধরা হয়েছে নবীজির পূর্ণাঙ্গ জীবনচিত্র।
. আর প্রতিটি সপ্তাহ শেষে বইটিতে রয়েছে একটি ‘সাপ্তাহিক আমল ট্র্যাকার’। আপনি সারা সপ্তাহে কতটুকু আমল করতে পারলেন, নামাজ বা তিলাওয়াত ঠিকমতো হলো কি না—তা নিজেই যাচাই করতে পারবেন।
এক বছর শেষে এই সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি নিজেকে একজন তাকওয়াবান ও আমলকারী মানুষ হিসেবে আবিষ্কার করবেন। নিজের এবং পরিবারের দ্বীনি ও আমলী তরবিয়তের জন্য ‘আমল বিশ্বকোষ’ হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
দুআ বিশ্বকোষ (আরবি উচ্চারণসহ)
দুআ মুমিনের হাতিয়ার। হাতিয়ার যত শক্তিশালী হবে, মুমিন ততবেশি নিরাপদ থাকবে। দুআই পারে তাকদিরকে পাল্টে দিতে। দুআর মাধ্যমেই আসে সফলতা। ইহকালে ও পরকালে কামিয়াব হওয়ার জন্যে দুআর কোনো বিকল্প নেই।
কিন্তু কোন শব্দ দিয়ে আমরা আল্লাহর কাছে দুআ করব? কোন বাক্য দিয়ে তাঁর প্রশংসা করব? কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন? কোন শব্দগুলো দিয়ে দুআ করলে ফেরেশতারাও ‘আমিন-আমিন’ বলবেন?
এইসব প্রশ্নের সমাধান নিয়ে “দারুল ফালাহ” আনতে যাচ্ছে “দুআ বিশ্বকোষ”। বইটিতে দুআ ও যিকিরের পাশাপাশি রয়েছে বিভিন্ন আমল, ওজিফা, দরুদ ও ফজিলতের এক বিশাল ভাণ্ডার। রঙিন হরফ, আরবি ইবারত ও সহজ অনুবাদে দুআগুলো আনা হয়েছে। নবীন-প্রবীণ সব পাঠকের জন্যেই বইটি উপকারী হবে ইন-শা-আল্লাহ।
কিতাবটির বৈশিষ্ট্য :
১. বইটিতে দুআ ও শিরোনামগুলো রঙিন হরফে দেওয়া হয়েছে। পাঠক দেখামাত্রই বুঝে যাবেন, কোনটি দুআ। এতে আমল করা ও মনে রাখা সহজ হবে ইন-শা-আল্লাহ।
২. দুআর আদব, দুআ কবুলের স্থান ও সময়, দুআ কবুল না হওয়ার কারণ-সহ সামগ্রিক বিষয় এতে স্থান পেয়েছে।
৩. প্রতিটি দুআর সাথে রয়েছে প্রেক্ষাপট। এতে করে দুআটি কোন উদ্দেশ্যে এবং কোন ঘটনাকে সামনে রেখে নবি সা. বর্ণনা করেছেন, সেটা জানা যাবে।
৪. বিপদ-মুসিবত, ডিপ্রেশন, ক্যারিয়ার-সহ জীবনঘনিষ্ঠ প্রচুর দুআ উল্লেখ করা হয়েছে। জীবন চলার পথে বইটি গাইডলাইন হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৫. কোন কোন পদ্ধতিতে দরুদ পড়া যায়, কোন সূরার কী ফজিলত রয়েছে, কোন কোন মাসে কী কী মাসনুন আমল করতে হয়, ইত্যাদি বিষয় হাদীস থেকে উল্লেখ করা হয়েছে।
৬. বিভিন্ন আমলের পাশাপাশি রয়েছে মাসনুন ওজিফা। প্রিয়নবি সা. কোন সময়ে কোন ওজিফা পালন করতেন, সেটিও বর্ণনা করা হয়েছে সহীহ হাদীসের আলোকে।
৭. বইটির আরবি ও বাংলা ফন্ট সবার জন্যেই পাঠসাধ্য।
৮. পুরো বইতে প্রায় ১২০০ দুআ ও যিকির রয়েছে। যাকেরীনদের জন্যে এটি একটি বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে ইন-শা-আল্লাহ।
৯. তিনটি ক্ল্যাসিক্যাল বই সামনে রেখে বিশ্বকোষটি সংকলন করা হয়েছে। ইমাম নববির “আল-আযকার”, ইবনুল জাযারির “হিসনে হাসীন” এবং সাঈদ আল-কাহতানির “আদ-দুআ ওয়ায যিকির ওয়াল ইলাজ বির রুকা”। রাহিমাহুমুল্লাহ। এছাড়া কাজ করতে গিয়ে আরোও প্রায় ২৮-৩০ টি প্রন্থের সহায়তা নেয়া হয়েছে।