আনাড়ি চটপট জামাকাপড় পরে নিল। কাঠের সিঁড়িতে খচমচ আওয়াজ তুলতে তুলতে দোতলায় গিয়ে উঠল। এসে ঢুকল একটা ঘরে। এই ঘরটা নিচতলার ঘরটার চেয়ে একটু ছোট,কিন্তু অনেক বেশি আরামের। রাস্তার দিকে অর্ধেক গোলমতন দুটো জানলা,জানলায় সুন্দর পর্দা ঝুলছে। দুটো জানলার মাঝখানে একটা দরজা।