মতির বাড়িতে আসলেই লিচু গাছটার শান বাঁধানো গোড়ায় বালিশ পেতে হেলান দিয়ে আধশোয়া হয়ে ঝিম মেরে কাটিয়ে দেই ঘন্টার পর ঘন্টা। এলোমেলো হু হু বাতাস ধানের ডগা ছুঁয়ে, ঢোলকলমির কচি ডগা নাচিয়ে ছুটে আসে শালমারার ওপার থেকে। শান্ত-শীতল সেই বাতাসে অন্যরকম একটা অনুভূতি হয়। মাঝে মধ্যে নদীর ওপার থেকে সন্ধ্যের পর ভেসে আসে মোহন বাঁশির সুর। সেই সুরে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মতি দিনের বেলায় ব্যস্ত থাকে বলে ওকে ঘাটাই না। বিকেলের পর থেকে ও আমার সাথে আঠার মতো মিশে থাকে। লিচুতলায় নয়তো টানা বারান্দায় আধো অন্ধকারে চেয়ার পেতে বসে থাকি। আকাশে মেঘেরাও ড়াউড়ি করে। কখনো ঝকমকে আকাশে তারাদের মিছিলে নিজেদের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করি। কখনো জোছনার প্লাবনে ভেসে যায় পুরো উঠান। ঝিঁঝিঁ পোকাদের ছন্দময় গীতনৃত্য আর জোনাকির ওড়াউড়িতে ভুলে যাই একবিংশ শতকের মানুষ আমরা দু’জন। বিদ্যুতের আলো নিভিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা
| বইয়ের নাম | অন্ধকারে একা |
| লেখক | রকিবুল ইসলাম মুকুল |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।