চলে যাব সেই শুরুতেই
অনেকদূর চলে এসেছি ভুল করে এখন আবার কেমন করে পিছনে যাব, শুধরে নেব
এই জীবন
পিছনে গিয়ে আবার কেমন করে শুরু করলে আর ভুল হবেনা, এইজন্য স্থির হয়ে বসে আছি, নড়ছিনা ভাবছি, জন্মেরও অনেক আগে আমি কী ছিলাম, কোথায় ছিলাম,
যদি জানতে পারি তাহলে আর ভুল হবে না
ফিরেও আসব না আর পিছনে