ভূত দেখতে মানুষের মতো, কেবল ওদের নখ বড় বড় আর গা থেকে মাছের গন্ধ আসে।
তুই একটা মাথামোটা গাধা! ভূতের নির্দিষ্ট কোনো আকার নেই!
এই তুই আমাকে গাধা বললি কেন? তুইতো পেত্নি। ভূতের বউ। এই জন্য তোর নখ বড় বড়।
তোর নখতো আরও বড়। কোদালের মতো।
আর তোর নখ, তোর... নখ বেলচার মতো। ওই যে রাস্তা ঠিক করে ময়লা পরিষ্কার করে গাড়ির সাথে কোদালের মতো; তোর নখ তার চেয়েও বড়।