দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্যিকের জীবনকাহিনি ও তাঁদের সৃষ্টিকর্ম পড়ে কিছু লেখার জন্য আমি সব সময় উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। লেখালেখি এক নিঃসঙ্গ প্রচেষ্টা। লেখার জন্য পরিবার ও বাইরের অনেকের কাছে সমালোচিতও হয়েছি। পুলিশের চাকুরিজীবনে আমি ২৬টি থানায় ওসি এবং র্যাবে ৫ বছর সিনিয়র এএসপি হিসেবে হিসেবে দায়িত্ব পালনকালে বহু ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। সেই ঘটনাগুলো এখন গল্পাকারে লিখে যাচ্ছি। আমার স্ত্রী লেখালেখি খুব একটা পছন্দ করেন না। তাঁর কথা- এতদিন চাকুরি নিয়ে ব্যস্ত ছিলে, এখন সংসার নিয়ে ব্যস্ত থাকো। অবশ্য এটা তার মনের কথা নয়, বরং আক্ষেপ। কারণ আগে ব্যস্ততার কারণে আমি ঠিকমতো সংসারের খোঁজ নিতে পারি নি। সংসারের সব ঝামেলা স্ত্রীকেই পোহাতে হয়েছে, তাই তার এ সরল খেদোক্তি। তবে আমার ডাক্তার মেয়ে পড়ার সময় না পেলেও আমার ডাক্তারি পড়ুয়া ছেলে বাবার লেখার খুবই ভক্ত। আর এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
| বইয়ের নাম | আঁধার পেরিয়ে |
| লেখক | ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| আইএসবিএন | 9789845024594 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | 1st Published, 2018 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।