অন্তিম পৃষ্ঠার কবি গ্রন্থের সকল লেখক, লেখিকা ও কবিগণের প্রতি জানাই আন্তরিক সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা।
শুরুতেই একটি কথা বলতে চাই- একটি বইয়ে আমাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে। আর সেই অধিকার ও দায়িত্ববোধ থেকেই বইটির সম্পূর্ণ কার্যক্রম আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্পন্ন হওয়া উচিত। আমরা চাইলে শত শত গ্রন্থে কবিতা ও লেখা প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের একবার ভাবতে হবে-আমাদের কলমের এই পরিশ্রমের ভবিষ্যৎ কোথায়? শুধু লেখা প্রকাশ করলেই কিংবা কোনো বইয়ে নিজের নাম থাকলেই একজন আদর্শ কবি বা লেখক হওয়া যায় না। এর জন্য প্রয়োজন সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নেওয়ার চেষ্টা।
আমরা সম্পাদক হিসেবে পরিচিত হতে চাই না; চাই সাহিত্যের অঙ্গনে সবার ভালোবাসা ও শ্রদ্ধায় একজন আদর্শ লেখক হিসেবে পরিচিত হতে।
অন্তিম পৃষ্ঠার কবি’ গ্রন্থে রয়েছেন ২৬ জন কবি। তাঁদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের এই সাহিত্যযাত্রা আরও সুন্দর ও সমৃদ্ধ হোক-এই প্রত্যাশা রাখি। এই পথচলার প্রতিটি মানুষের জন্য রইল আন্তরিক দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের আচরণ, সিদ্ধান্ত কিংবা কোনো কার্যক্রমে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সাহিত্যের প্রতি আমাদের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যই হোক ‘অন্তিম পৃষ্ঠার কবি’ -এর সবচেয়ে বড় পরিচয়। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা এবং ইচ্ছাশক্তি প্রকাশনীয় সকল টিম মেম্বার কে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।