দৃষ্টিভঙ্গির নতুনত্বে, বিশ্লেষণের গভীরত্বে আর গদ্যশৈলীর চমৎকারিত্বে মন ও মগজকে সজোরে নাড়া দেওয়া প্রবন্ধের সংকলন অনুক্ষণে নজরুল।
শতবর্ষ পরে একবিংশ শতাব্দীতে পৌঁছে নজরুলকে নবোদ্যমে আবিষ্কারের ঐকান্তিক মগ্নতা এখানে উদ্ভাসিত হয়েছে প্রেমে, জ্ঞানে, সৌন্দর্যে, ধ্যানে— তারুণ্যের প্রতিশ্রুত অনুশীলনে।
আর্থসামাজিক ও রাজনৈতিক বিবেচনাকে খুব একটা আমলে না এনে নজরুলের সৃষ্টিকর্ম এখানে গুরুত্ব পেয়েছে নান্দনিকতার মানদণ্ডে।
রূপতাত্ত্বিক, পুরাণতাত্ত্বিক, সংখ্যাতাত্ত্বিক, জারিপিক কিংবা তুলনামূলক পদ্ধতির আশ্রয়ে নজরুলসাহিত্য অনুক্ষণে নজরুল গ্রন্থে যেভাবে মূল্যায়িত-পুনর্মূল্যায়িত হয়েছে, তা বিশিষ্ট গবেষক-প্রাবন্ধিক মাওলা প্রিন্সের পক্ষেই সম্ভব।
| বইয়ের নাম | অনুক্ষণে নজরুল |
| লেখক | মাওলা প্রিন্স |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Sahitj O Sahitjik Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।