ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ন'টা বাজার সঙ্কেত। ফরহাদ বের হয়েছে বাড়ি হতে কলেজের উদ্দেশে। তাদের পিত্রালয় এলাকা থেকে কলেজ মাইলখানেক থেকে একটু বেশি হবে। সে আসা-যাওয়া করে পায়ে হেঁটে, কখনো বা সিএনজি যোগে। আজ সে প্রতিদিনের ন্যায় রওনা হয়েছে। কিছু দূর অতিক্রম করার পর দেখল দুটো রিক্শা আসছে দু'দিক থেকে। গ্রামের সরু কাঁচা রাস্তা আবার খানাখন্দ কম নয়। দুটো রিক্শা দু'দিক থেকে এলে খুব সাবধানে পার হতে হয়। একটা রিক্শা ঠিকই এক পাশে দাঁড়াল, কিন্তু অপর রিক্সাটি এত জোেেয, দাঁড়ানো রিক্সাটির সাথে খুব জোরে একটা বাড়ি মেরে কাত হয়ে রাস্তার বাহিরে পড়ে গেল। রিশার আরোহী ছিটকে পড়ল আর একটু দূরে। ফরহাদ প্রথম রিশার নিচ থেকে তুলল ড্রাইভারকে। তারপর গেল অন্য আরোহীর দিকে। আরোহী একজন তরুণী বোধ হয় প্রচণ্ড ব্যথা পেয়েছে। নিজে ওঠার মতো শক্তি ছিল না তার। ফরহাদ তাকে তুলে দাঁড় করাবার চেষ্টা করল। মেয়েটি তাদের কলেজেই পড়ে। পরিচয় না থাকলেও এ পথেই গাড়ি বা রিক্শায় আসা-যাওয়া করে সে। দেখতে কিছুটা অহঙ্কারী মনে হয়। অধিকাংশ ধনীর সুন্দরী মেয়েরা এমনই হয়। তাদের কাছে অর্থের গৌরব আর রূপের