সঠিকভাবে আরবিতে নিজের ভাব ব্যক্ত করার জন্য আরবদের ব্যবহার জানা অত্যন্ত জরুরী। কোন কথাটি কীভাবে বলবে—তা শিখে বললে বা লিখলে ভাষা বিশুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ব্যবহারটি ভাষাভাষীদের কাছাকাছি হবে। কিন্তু অনারব আরবিভাষা-শিক্ষার্থীদের এক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই বিশিষ্ট আরবিভাষা-প্রশিক্ষক ড. সুওয়াইফি ফাতহি তা‘বীর বা ভাষা ব্যক্ত করার এই অভিনব ও উপকারী কিতাবটি রচনা করেছেন। কিতাবটিকে তিনি বিভিন্ন ধরনের তা‘বীর দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। কিতাবটি নিয়মিত চর্চায় একজন অনারব আরবিভাষা-শিক্ষার্থী খুব সহজেই ভাষাটাকে আত্মস্থ করতে সক্ষম হবে। প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে খুব সহজে নিজের ভাব ব্যক্ত করতে পারবে।
| বইয়ের নাম | আরবি কথপোকথনে প্রচলিত বাকশৈলী |
| লেখক | সুওয়াইফি ফাতহি, শায়েখ মহিউদ্দিন ফারুকী |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুনূন |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Speaking Skills |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।