এই বই ওইঅর্থে বিশদ জ্ঞানগর্ভ কোনো প্রবন্ধের বই নয়, এটা মূলত আরজ আলী মাতুব্ব প্রাণীত ‘সত্যের সন্ধান’ ও ‘অনুমান’ বইয়ে রচিত কতিপয় অধ্যায়ে ব্যক্ত তার দর্শনচিন্তার নাতিদীর্ঘ একটা ভূমিকা বলা যায়, যা তার ৭৬০ পৃষ্ঠায় রচিত তিনখণ্ড রচনাবলি পড়ার ক্ষেত্রে একজন পাঠককে কৌতূহলী করে তুলতে সাহায্য করবে বলে আমার মনে হয়। এইখানে আমার নিজের কোনো মৌলিক চিন্তা বা কথা নেই বললে চলে। এখানে আমি কেবল আরজ আলীর চিন্তাকেই নিজের মতো বুঝে খানিকটা ভাবসম্প্রসারণ করার চেষ্টা নিয়েছি, এই যা।