তিন বোন দুই ভাইয়ের গল্প। একটি সাধারণ পরিবারের গল্প। আমাদের পাশের বাসার গল্প। একই সংসারে বাস অথচ মনের জগত ভিন্ন। চাহিদা ভিন্ন। আনন্দ ভিন্ন। জীবন থেকে আনন্দের রস বের করার পদ্ধতিও ভিন্ন। অথচ একই পরিবারে এরা বড় হচ্ছে। একই ছাদের তলায় এরা ঘুমুচ্ছে।
সংসার জগত এক মায়ার বন্ধন। যুগ যুগ ধরে পরিবারের এক একটা জীবনের উপাদান হিসাবে জন্ম-মৃত্যু, ধনী-গরীব, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, সৌভাগ্য-দুর্ভাগ্য, অভাব-অনটন বিরাজমান। সময়ের সাথে সাথে এইসব অস্পর্শনীয়, অপরিমাপ্য উপাদানসমূহ চক্রাকারে প্রতিটি পরিবারের একই অক্ষে ঘূর্ণায়মান। কালের অতলে সভ্যতা হারিয়ে যায়। কিন্তু জীবনের এইসব উপাদানসমূহ সময়ের বহমানতায় অতীত, বর্তমান ও ভবিষ্যত- এই তিন কালের অলিগলিতে স্থায়ী নিবাস গড়ে তোলে।
একই মায়ের পেটে জন্ম নিয়ে ভাইবোনদের মননশীলতা, চিন্তাধারা, চালচলন কতটা যে ভিন্ন হয় তা এই উপন্যাসে সুচারুরূপে ফুটে উঠেছে।
সম্পূর্ণ কল্পনা থেকে সব চরিত্রের সৃষ্টি। যদি কারো সাথে মিলে যায়, তবে সেটা হবে সম্পূর্ণরূপে কাকতালীয়।