দর্শন ও মনস্তত্ত্ব বিষয়ক সমসাময়িক ভাষ্যগুলো বিশে-ষণ করলে আমরা দেখতে পাই যে 'ইভিল' বা 'অশুভ' আবারও ফিরে এসেছে। পাশ্চাত্য দর্শনে অশুভ বিষয়ক চিন্তা অবশ্যই অতি প্রাচীন চিন্তা এবং এমত চিন্তার প্রতি মোহময় মুগ্ধতা প্রবাহিত হয়ে চলেছে সক্রেটিস, পরবর্তীকালে অস্টিন এরপরে 'লিবনিজ' এবং সর্বশেষ পর্যায়ে এসে কান্টের চেতনার স্রোতসীমা পর্যন্ত।
এই বৈচিত্র্যপূর্ণ আলোচ্য-বিষয়ের ইতিহাসে 'অশুভ বা মন্দ বিষয়ে প্রশ্ন' একটি ধর্মীয় মতবাদধর্মী জিজ্ঞাসা, যার মানে দাঁড়াচ্ছে- যদি ঈশ্বরই সর্বময় ক্ষমতার অধিকারী অমুখাপেক্ষী অস্তিত্ব হয়ে থাকেন, তাহলে তিনি কেন অশুভ শয়তানকে পৃথিবীতে অস্তিত্ববান থাকার অনুমতি দিচ্ছেন? কান্টের পর থেকেই দেখা যাচ্ছে যে দর্শনশাস্ত্র নিজের সম্পর্ক গড়ে তুলেছে ধর্মীয় মতবাদের সঙ্গে এবং এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অশুভ বিষয়ক প্রশ্নের উত্থানটা অনেক পশ্চাৎগামী হয়ে পড়েছে।