আসক্তি থেকে দূরে থাকুন ।
কামনা-বাসনা বা আসক্তি আল্লাহ তাআলার সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। এর মাধ্যমে মানুষের জীবনধারণ, দেহের স্থায়িত্ব ও মানববংশের ধারাবাহিকতা বজায় থাকে। খাদ্য, বিবাহ ও আনন্দের প্রতি আকাঙ্ক্ষা—সবই কল্যাণের উদ্দেশ্যে সৃষ্টি।
ইবনে তাইমিয়া বলেন, কামনা-বাসনা নিজে নিন্দনীয় নয়; বরং তা কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর ভালো-মন্দ নির্ভর করে। বৈধ ও কল্যাণকর কাজে ব্যবহার করলে তা দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য বয়ে আনে, আর হারাম পথে ব্যবহার করলে মানুষ জালিম ও অকৃতজ্ঞে পরিণত হয়।
আল্লাহ মানুষকে কামনা-বাসনার মাধ্যমে পরীক্ষা করেন—যাতে অনুগত ও অবাধ্যদের পার্থক্য স্পষ্ট হয়।