লিলিথ ড্রাইভ করছে। পাশের সিটে বসে আছে লিলিথের ড্রাইভার। ড্রাইভারের নাম নাজমুল শেখ। এই নাজমুল শেখ-ই লিলিথকে ড্রাইভিং শিখিয়েছেন। লিলিথ এখনো শিখছে। প্রায়ই সে অনেকটা পথ ড্রাইভ করে। সরু, আঁকাবাঁকা রাস্তা, কখনো প্রচণ্ড ভিড়ে, আবার কখনো হাইওয়েতে লং-ড্রাইভ। সবই চলছে প্রশিক্ষণের অংশ হিসেবে।
আজ কতটা সময় চালানো হলো লিলিথ? প্রায় এক ঘণ্টা। যিনি জিজ্ঞাসা করলেন তার নাম অর্ন। সে লিলিথের কাজিন। লেখাপড়া শেষ করে চাকরির সন্ধানে এসেছে ঢাকায়। লিলিথদের বাড়ি এখন তার অস্থায়ী নিবাস।
ইউনিভার্সিটিতে যাবি না লিলিথ?
হ্যাঁ, যাব মা। কিন্তু তার আগে আমাকে ফ্রেশ হতে হবে। টেবিলে খাবার দিচ্ছি তাড়াতাড়ি আয়। ফ্রেশ হয়ে একদম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে খাওয়ার টেবিলে বসল লিলিথ। মা জানো গাড়ি চালানো মোটেই সহজ কাজ নয়।