দুরন্ত এক কিশোর ঘুড়ি হাতে কড়কড়ে রৌদ্রের অপেক্ষায় কালো মেঘ বোঝে না, শোনে না আকাশেতে-একরোখা ঠায দাঁড়িয়ে। আকাশ ছোয়া? তাতে অনিশ্চয়তার আনাগোনা তবুও, আশাহত নয় দুরন্ত কিশোর ও তার না ওড়া ঘুড়ি। অবশেষে, মেঘ নমনীয় হয় বৃষ্টি হয়ে নামে শেষ বিন্দু নিয়ে. ঘুড়ি হাতে দুরন্ত কিশোর, এখন মেঘজয়ী রৌদ্রের ডাকের অপেক্ষায়!