আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি এ জন্য যে, জীবনোপরকণের সাথে সম্পৃক্ত অতিব প্রয়োজনীয় প্রায় দুই হাজার শব্দকোষ, অনুবাদ ও ইনশা লিখার দিক নির্দেশনামূলক একটা নির্ভরযোগ্য পুস্তক উপস্থাপন করে দরছে নিজামীর এক গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটানোর সাফল্য অর্জন হয়েছে। ইনশাআল্লাহ এখন থেকে আমাদের শিক্ষা সিলেবাস অনুযায়ী “কানজুদ দাক্বাইক্ব” ক্লাসে অনুবাদ ও রচনা/ ইনশা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সহজ হবে। বরং রচনা/ ইনশা ও অনুবাদ বিদ্যায় এ থেকে সাধারণভাবে কল্পনাতিত সহযোগিতা মিলবে। সম্মানিত শিক্ষকমন্ডলী! শব্দসমূহের শাব্দিক জ্ঞান থাকাই যেহেতো এ বিষয়ের লক্ষ্য বস্তু, তাই শব্দকোষের দিকে বেশী গুরুত্বারোপ করা হয়েছে। কিতাবের প্রারম্ভেই প্রয়োজনীয় শিরোনামের আলোকে পৃথক পৃথকভাবে আনুমানিক ছয়শতাধিক শব্দার্থ দেওয়া হয়েছে। এসব শব্দসমূহকে উর্দূ বাক্য থেকে আরবী, আরবী থেকে উর্দূ করানো হয়েছে। এবং কখনো কখনো ছাত্রদের মাধ্যমে শব্দসমূহকে ইবারত/ বাক্যে ব্যবহার করার পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। সারকথা হলো : বিভিন্ন পদ্ধতিতে ছাত্রদরেকে অনুশীলন করানো আপনাদের দায়িত্ব, প্রয়োজনে এক দরস/পাঠের শব্দসমূহকে একাধিক পাঠে বিভক্ত করা যেতে পারে। কিতাবের শেষাংশে আরবী থেকে উর্দূ حروف ہجائى তথা বর্ণমালা অনুযায়ী একটি শব্দকোষ বৃদ্ধি করা হয়েছে, যা দেখতে ছোট একটি লোগাত/অভিধানের মত। শেষাংশটি শুধুমাত্র অনুশীলন ও একান্ত প্রয়োজনের ক্ষেত্রে এর আশ্রয় নেওয়ার জন্য লিপিবদ্ধ করা হয়েছে। বিধায় ছাত্রদের পরীক্ষা থেকে শেষাংশটি পৃথক থাকা চাই। তাছাড়া কিতাবের মধ্যভাগে কিছু সংখ্যক অনুবাদমূলক সতন্ত্র দরস/পাঠ উল্লেখ করা হয়েছে। এবং ইনশা/রচনার সংক্ষিপ্তাকারে একটি অংশ লিখা হয়েছে। ইনশার লিখনি পদ্ধতি ও অনুশীলনের জন্য এই কিতাবের ২য় ও ৩য় খ- অধ্যয়ন করা লক্ষণীয়।