"বাবলীদের ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার " বইয়ের পেছেনের কভারে লেখা:বাবলীদের কাজের মেয়ে সুন্দরী হাসপাতাল থেকে উধাও। শুরু হয় খোজাখুঁজি। অ্যাডভেঞ্চারপ্রিয় বাবলী তার দলবল নিয়ে নেমে পড়ে সুন্দরীকে খুঁজতে বাবলী, আয়েশা এ্যানি, মাধবীলতা, শুভ, পারভেজ, প্রতিবন্ধী মেয়ে সােহানা- এসব ক্ষুদে গােয়েন্দার চোখে ঘুম নেই। কারা কিডন্যাপ করল সুন্দরীকে? শ্বাসরুদ্ধকর কাহিনি এগিয়ে চলে। বাবলীদের মুক্তিযােদ্ধা দুখ কাকা, যিনি '৭১-এর স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া স্ত্রী, সন্তানের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের রুদ্ধশ্বাস সব গল্প শােনান। বাচ্চু খোড়াএকজন ভয়ঙ্কর মানুষ। শিশুদের অপহরণ করে হাত-পা কেটে পঙ্গু করে দেয় আর কন্যা শিশুদের মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেয়। তারপর এদের ভিক্ষাবৃত্তিতে নামায়। এই ভয়ঙ্কর লােকটি আর বাবলীরা এখন মুখােমুখি। কী হবে এরপর...?
রুদ্ধশ্বাস সব ঘটনা একের পর এক ঘটে চলে। বারবার বিপদের মুখােমুখি হয় বাবলী ও তার দলবল। চারদিকে রহস্যের গন্ধ! দুর্ধর্ষ সব ঘটনার মুখােমুখি হওয়া, আবার বুদ্ধি বের করে বিপদ থেকে মুক্ত হওয়া বুকের ভেতর হিম হয়ে আসা রুদ্ধশ্বাস কাহিনি। পাঠককে আনন্দ দেয়ার মতাে একটি উপন্যাস এটি।