বাবুল বেড়ে উঠেছে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে। জগৎটাকে তার চেনা হচ্ছে যত বেড়ে উঠেছে ততই। এক সময় মনে হলো সে বড় ছোট একটা গণ্ডির ভেতর আটকে আছে। তাই ঠিক করলো সে বাড়ি ছেড়ে পালাবে। কিন্তু পালানোটা কি সহজ? আবার তাকে ফিরে আসতে হয় বাড়িতেই।
বাবুলের অভিজ্ঞতাগুলিই নানা রকমের। সেগুলোই সুন্দরভাবে বলা আছে এ বইতে।
বাবুলকে মনে হবে আমাদের খুব চিনা। কিন্তু সে আবার অচেনাও। দশজনের একজন নয়। আর সে জন্যই বাবুলকে সবারই ভালো লাগবে।