ব্যক্তি জীবনে জনাব আতিক সদালাপী, পরোপকারী, বিদ্যোৎসাহী, সংস্কৃতিমনা ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর সহধর্মিনী মোসাম্মাৎ মরিয়ম খানমও একজন সফল উদ্যোক্তা এবং পরিচালক। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।
তাঁর জ্যৈষ্ঠ পুত্র সাদমান রাজ্জাক মাহিন কানাডার Govt. PPL (Private Pilot License) লাইসেন্সপ্রাপ্ত একজন বৈমানিক (পাইলট)। সাদমান বর্তমানে CPL (Commercial Pilot License) বৈমানিক (পাইলট) হিসেবে লাইসেন্স পেতে যাচ্ছেন। তাঁর একমাত্র কন্যা সামিহা কামাল University of Toronto (টরেন্টো বিশ্ববিদ্যালয়) এ Architecture Department এর শিক্ষার্থী। কনিষ্ঠ পুত্র সাইফ রহমান আরিয়ান কানাডায় গ্রেড ফাইভ-এ অধ্যয়নরত।
ভ্রমণপিপাসু জনাব আতিক যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউ এ ই, মিশর, থাইল্যান্ড, মালায়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, চীন, জাপান, জর্ডান, সৌদি আরব, ইস্তানবুল (তুরস্ক) প্রভৃতি দেশ ভ্রমণ করেন। পৃথিবীর অনেক দেশের সাথে তাঁর রয়েছে ব্যবসায়িক কর্মকান্ড।
| বইয়ের নাম | বালাইনাশক ও সার ব্যবস্থাপনা |
| লেখক | এম. আতিকুর রহমান |
| প্রকাশনী | গতিধারা |
| ভাষা | Bangla & English |
| বিভাগ | Crop & Vegetable Farming |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।