কৃষিবিজ্ঞানের ইতিহাস আলোচনা করলে দেখা যায় পশুচারণ বা পশু-পালন যুগের পরে আসে ফসল-উৎপাদন যুগ। এ যুগ হতেই পৃথিবীর আদি মানবেরা শিখতে লাগল তাদের আশেপাশের হাজারো গাছপালার মধ্যে কোনগুলি কাজে আসে আর কোনগুলি কাজে আসে না। পরবর্তী সময়ের মধ্যে সভ্য দুনিয়ার মানুষেরা ক্রমান্বয়ে আরো পরিষ্কারভাবে বুঝতে পারল কোন গাছ হতে দানা, কোন গাছ হতে ফল, কোন গাছ হতে সবজি কোন গাছ হতে তৈলবীজ ইত্যাদি পাওয়া যায়।
তাই বলা যায়, যে সমস্ত নির্বাচিত ও যত্নের সঙ্গে জন্মান গাছপালা হতে মানুষ দানা, ফলমূল, শাক-সবজি, তন্তু, শর্করা (চিনি) ইত্যাদি পেয়ে থাকে সেগুলিকে ফসল বলা হয়। তবে বৃহত্তর অর্থে মানুষের গৃহপালিত জীবজন্তুর প্রয়োজনে জন্মানো গাছপালাকেও ফসলরূপে গণ্য করা হয়।
| বইয়ের নাম | বাংলাদেশের খাদ্যশস্য ও অর্থকরী ফসল |
| লেখক | মোঃ আব্দুল কুদ্দুছ |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Crop & Vegetable Farming |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।